ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মান্দায় অনলাইন জুয়ার আস্তানায় পুলিশের অভিযান: মূলহোতাসহ ১৫ জন গ্রেফতার ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পর্তুগালে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের যুবক নিহত নারায়ণগঞ্জে ছোটভাইকে কুপিয়ে হত্যা হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু বার্ধক্যের ‘প্রতিষেধক’ রয়েছে কাঁচা আমে! ওয়ানডে দলের ফেরা নিয়ে মুখ খুললেন মুশফিক ওয়ানডে দলের ফেরা নিয়ে মুখ খুললেন মুশফিক ‘মৌনীর বিয়েটা ভেঙেই ছাড়লেন’! সূরজের সঙ্গে বিচ্ছেদ হতেই কেন দিশার নাম টানা হচ্ছে? ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত ৯ তানোরে ৩৮ বছরেও বাবার কাছ থেকে সন্তানের স্বীকৃতি মেলেনি রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সব্জি কাটার কাঠের বোর্ডটি পরিষ্কার করার সময় ৫ জিনিস ভুলেও ব্যবহার করবেন না

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:৪৮:২১ অপরাহ্ন
সব্জি কাটার কাঠের বোর্ডটি পরিষ্কার করার সময় ৫ জিনিস ভুলেও ব্যবহার করবেন না ফাইল ফটো
সব্জি কাটার কাঠের বোর্ডটি নিয়ম করে পরিষ্কার করা দরকার, এমনটাই বলেন চিকিৎসকেরাও। কারণ, বোর্ড যদি অপরিচ্ছন্ন থাকে তা থেকেই খাবারে সংক্রমণ হতে পারে। অনেক সময় কাঁচা সব্জিতে থাকা ব্যাক্টেরিয়া, জীবাণুও বোর্ডে লেগে যায়। সে কারণে, প্রতি বার ব্যবহারের পর তা সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে বলা হয়।

১। অনেকেই সব্জির গন্ধ দূর করার জন্য পাতিলেবুর রস, সাদা ভিনিগার দিয়ে কাঠের সব্জি কাটার বোর্ড পরিষ্কার করেন। তবে এগুলিতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। এক-আধ দিন এ ভাবে পরিষ্কার করা যেতে পারে। তবে নিয়মিত পাতিলেবুর রস বা সাদা ভিনিগার দিয়ে বোর্ড পরিষ্কার করলে এর স্থায়িত্ব নষ্ট হতে পারে। বোর্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে।

২। অনেকে ডিশওয়াশার যন্ত্রে এটি পরিষ্কারের জন্য দিয়ে দেন। কিন্তু কাঠের বোর্ড অতিরিক্ত তাপ, সাবান এবং জলের ব্যবহারে নষ্ট হয়ে যেতে পারে। বিশেষত নিয়ম করে তা যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করলে সমস্যা হতে পারে।

৩। বাসন পরিষ্কারের জন্য রাসায়নিক দ্রব্যও পাওয়া যায়। ব্লিচ বা এমন কোনও জিনিস দিয়ে কাঠের বোর্ড পরিষ্কার করেন অনেকে। এতেও কিন্তু বোর্ডটি দ্রত নষ্ট হয়ে যেতে পারে।

৪। অনেকে বেসিনে জল জমিয়ে সাবান গুলে বা গামলায় সাবানজলে বোর্ড ডুবিয়ে রাখেন। কারণ সাবান জলে ডুবিয়ে রাখলে তা দ্রুত পরিষ্কার হবে। তবে এ ভাবে বেশি জলে ডুবিয়ে কাঠের জিনিস পরিষ্কার করলে এতে ভিজেভাব রয়ে যাবে। কাঠ নরম হয়ে ভেঙে যেতে পারে। পোকাও হানা দিতে পারে নরম কাঠে।

৫। বাসন মাজার খসখসে জালি দিয়েও বোর্ড ঘষা একেবারেই ঠিক নয়। এতে কাঠের উপর ঘষার দাগ তৈরি হবে। তা ছাড়া কাঠের বোর্ডে ফাটল ধরলে তা থেকে রোগ সংক্রণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়।

কাঠের বোর্ড ভাল রাখার উপায় হল বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কারের পরে তা রোদে ভাল করে শুকিয়ে নেওয়া। সপ্তাহে এক দিন বা মাসে দু’দিন সামান্য একটু বেকিং সোডা ছড়িয়ে, আধখানা পাতিলেবু দিয়ে বোর্ড ঘষে নিন। সেটি ভাল ভাবে পরিষ্কার হবে।মাঝেমধ্যে বোর্ডে খাবার তেল বুলিয়ে দিলেও এটি ভাল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের

ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের