ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

চৌবাড়িয়া পশুর হাটে জমজমাট বেচাকেনা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:৩৭:১১ অপরাহ্ন
চৌবাড়িয়া পশুর হাটে জমজমাট বেচাকেনা চৌবাড়িয়া পশুর হাটে জমজমাট বেচাকেনা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী বরেন্দ্র অঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট চৌবাড়িয়া হাটে ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে প্রাণচঞ্চল হয়ে উঠেছে। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় হাটে গরুর আমদানি ও বেচাকেনা দুই-ই বেড়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও সেটি হাটের  বেচাকেনায় তেমন প্রভাব ফেলতে পারেনি। বিক্রেতা ও ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে ঐতিহ্যবাহী এই পশুর হাট। শুক্রবার সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। এসব গরুর দাম তুলনামূলকভাবে নাগালের মধ্যে থাকায় বেচাকেনাও ভালো হচ্ছে। এই পশুর হাটের চিত্র কোরবানির মৌসুমকে ঘিরে ক্রমেই জমজমাট হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে কম থাকায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না বিক্রেতারা। অনেক বিক্রেতার অভিযোগ, বড় গরুর খরচ বেশি হলেও ক্রেতারা সেই অনুযায়ী দাম দিতে আগ্রহী নন। সাধারণত কোরবানি ঈদের দু'তিন সপ্তাহ আগে থেকেই এই হাটে বেচাকেনা জমে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার হওয়ায় এবং ঈদ আরও কাছে চলে আসায় ক্রেতা ও বিক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হালকা বৃষ্টির পর দুপুরের দিকে আকাশ পরিষ্কার হলে হাটে উপস্থিতি আরও বাড়ে এবং বেচাকেনায় গতি আসে।

ব্যবসায়ীদের দাবি, এবার হাটে গরুর আমদানি বেশি হলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় ব্যবসায়ীরা হাটে আসায় গত সপ্তাহের তুলনায় বেচাকেনা কিছুটা বেড়েছে। অনেকে অগ্রিম চুক্তিতেও গরু কিনে নিচ্ছেন।

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর এলাকা থেকে আসা খামারি বাবু বলেন, ‘আমার খামারে পালন করা তিনটি ষাঁড় নিয়ে হাটে এসেছি। এর মধ্যে একটি এক লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। অপর দুটির দরদাম চলছে। এ দুটিরও বিক্রি হবে বলে আশা করছি।’

রাজশাহী গোদাগাড়ী থেকে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি হাটে গরু কিনতে এসেছেন। তিনি বলেন, হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে। দামও অনেকটা নাগালের মধ্যে আছে। কয়েকটি গরু পছন্দও হয়েছে। সেগুলোর দরদাম চলছে। আমার টার্গেট এক লাখ ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে কেনার।’সিরাজগঞ্জ থেকে আসা ব্যাপারী নইম উদ্দিন বলেন, ‘হাটে মাঝারি সাইজের ৪০ থেকে ৫০টি গরু কেনার টার্গেট নিয়ে হাটে এসেছি। এরই মধ্যে ২২টি গরু কেনা হয়েছে। দামও নাগালের মধ্যে। অবশিষ্ট গরুগুলো কেনার চেষ্টা করছি।’

চৌবাড়িয়া পশুর হাটের ইজারাদারের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, কোরবানি উপলক্ষে মে মাসের শুরু থেকেই হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। হাটে ছোট ও মাঝারি সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে। আগত ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামি সোমবার হাট বসবে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির