ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:৩৪:১১ অপরাহ্ন
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অন্তত ৩০ জান্তা সেনা নিহত হয়েছেন। এখনও চলছে সংঘাত, জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। খাদ্য ও চিকিৎসার অভাব দিন দিন বেড়েই চলেছে।

মিয়ানমারে নির্বাচন সামনে রেখে চলছে জান্তা ও বিদ্রোহীদের তুমুল লড়াই। রাখাইনের কিয়াওকফিউ শহরে সম্প্রতি আরাকান আর্মি জান্তা সেনাদের ওপর আচমকা হামলা চালায়। মাইন বসিয়ে নিরাপদ ভেবে গ্রামে প্রবেশ করা সেনাদের ওপর গুলিও চালায় তারা।
 
তবে স্থানীয় সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি। যুদ্ধে এখনও ড্রোন ও বিমান ব্যবহার করা হচ্ছে।
 
সংঘর্ষের কারণে বহু গ্রাম থেকে মানুষ পালাচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলছেন, খাদ্য ও চিকিৎসার তীব্র অভাব, অসহায় পরিবারগুলো রয়েছে জরুরি সাহায্যের অপেক্ষায়। গ্রামগুলোকে বিচ্ছিন্ন করে তেলের সরবরাহ ও ওষুধ আটকাচ্ছে জান্তাবাহিনী। 

এরমধ্যেই ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করার জন্য নতুন নীতি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে আছে, আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন জ্যামার, মানবিক করিডোর। যুদ্ধ শেষ করা, নাগরিকদের জীবন রক্ষা এবং চীনা প্রভাব সীমিত করাই তাদের লক্ষ্য।
 
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ জানিয়েছেন, জান্তা বাহিনী বিশেষ চাহিদাসম্পন্নদের ওপরও ভয়ংকর নির্যাতন চালাচ্ছে। অনেকে নিজের বাড়িতে আগুনে মারা গেছে, আর যারা বেঁচে আছে তাদের জীবনও বিপন্ন।
 
বিশেষ চাহিদাসম্পন্নদের হয়ে কাজ করা সংগঠনগুলো সীমিত অর্থায়ন দিয়ে সহায়তা কার্যক্রম চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮