ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

আবুধাবি টি–টেনের প্রথম দিনেই মাঠে নামছেন তাসকিন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:০২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:০২:৫৩ অপরাহ্ন
আবুধাবি টি–টেনের প্রথম দিনেই মাঠে নামছেন তাসকিন আবুধাবি টি–টেনের প্রথম দিনেই মাঠে নামছেন তাসকিন
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ এক ছাদের নিচে বসেছিল বিশ্বের ক্রিকেট তারকাদের জমজমাট আসর। ২০২৫ আবুধাবি টি–১০ আসরের পর্দা ওঠার আগেই আটটি ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার ও অধিনায়কেরা হাজির হন প্রাক–মৌসুম সংবাদ সম্মেলনে। প্রথম দিনেই নর্দান ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ।

উপস্থিত ছিলেন কায়রন পোলার্ড (ইউএই বুলস), থিসারা পেরেরা (নর্দার্ন ওয়ারিয়র্স), সাকিব আল হাসান (রয়্যাল চ্যাম্পস), ফাফ ডু প্লেসিস (ভিস্তা রাইডার্স), স্যাম বিলিংস (অ্যাসপিন স্ট্যালিয়নস), লিয়াম লিভিংস্টোন (কোয়েটা ক্যাভালরি), নিকোলাস পুরান (ডেকান গ্ল্যাডিয়েটর্স) এবং মঈন আলী (আজমান টাইটানস)।

সংবাদ সম্মেলনে ছিল টানটান উত্তেজনা। তারকারা বললেন টি–১০-এর দ্রুতগতির, আক্রমণাত্মক ক্রিকেটই এখন দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। মাত্র ১০ ওভারের লড়াই হওয়ায় শুরু থেকেই ব্যাট–বল ধাওয়া চলে আগ্রাসনের, যা দর্শকদের টেনে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। আইকনিক আবুধাবি ভেন্যুতে খেলতে পেরে তারা নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করেন।

টি–১০ গ্লোবাল স্পোর্টস ও মুল্ক হোল্ডিংসের চেয়ারম্যান শাহজি উল মুলক বলেন, ‘প্রতি বছরই টি–১০ আরও জনপ্রিয় হচ্ছে। বিশ্বের বড় তারকা ক্রিকেটারদের আবারও একত্রে পাওয়া আমাদের জন্য গর্বের। এবারের আসর যে আরও বড় হবে, সে বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস আছে।’

আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবের প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘২০২৫ টি–১০–এ আমরা দর্শকদের আবারও স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। খেলোয়াড়দের মান, প্রতিযোগিতার তীব্রতা—সব মিলিয়ে এবারের মৌসুম নতুন মাত্রা যোগ করবে।’

এবারের আসরে মোট ১৩ দিনে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ব ক্রিকেটের দ্রুততম এই ফরম্যাটে প্রতি দল খেলবে মাত্র ১০ ওভার করে—৯০ মিনিটের দৃষ্টিনন্দন, ঝড়ো লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোয়েটা ক্যাভালরি ও নর্দার্ন ওয়ারিয়র্স। নর্দানে মাঠ মাতাবেন তাসকিন। এরপর খেলবে গতবারের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স ও ইউএই বুলস।

প্রথম পর্বে প্রতিটি দল অন্য সব দলের সঙ্গে খেলবে। ২৮টি গ্রুপ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল যাবে প্লে–অফে। প্লে–অফ শুরু হবে ২৯ নভেম্বর—কোয়ালিফায়ার–১ এ মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় দল, আর তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–২ এবং একই দিন পর্দা নামবে টুর্নামেন্টের।

সকল ম্যাচই হবে আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে—যার দ্রুত আউটফিল্ড আর আলো ঝলমলে গ্যালারি টি–১০ ফরম্যাটকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা