ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:১৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:১৫:০৩ অপরাহ্ন
স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক
রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই দুজনকে ছাড়াতে নগরের তাজহাট থানায় যান এনসিপির নেতারা।

ঘটনার চার ঘণ্টা পর রাত ১২টার দিকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ থানায় এসে পিস্তলসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা একটা পিস্তল রিকভার (উদ্ধার) করেছি।

এটা ফায়ারিং পিস্তল কি না, এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত লাগবে। যদি এটা পিস্তল হয়, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।’
গ্রেপ্তার দুজন হলেন এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা মামলার ১ নম্বর আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এসময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন। এসময় রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়।

ওই ঘটনার পর এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ অন্য নেতারা থানা ও আশপাশে অবস্থান নেন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গিয়ে দুই যুবককে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এসময় আলাউদ্দিন কাদেরী সাংবাদিকদের বলেন, ‘রাগিব এনসিপির সদস্য। রাকিবুল এনসিপির সমর্থক। রাকিবুলের ভাগনেকে পার্কের মোড়ে মারধর করা হয়েছে—এ খবর শুনে তারা সেখানে যান। কিন্তু লোকজন মব সৃষ্টি করে খেলনা পিস্তল দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের