ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ধানবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল হেলপারের

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
ধানবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল হেলপারের ধানবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল হেলপারের
নাটোরে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাঠবোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার শ্রীকান্ত কুমার (৪৫) নিহত হন। নিহত বড়াইগ্রাম উপজেলার পাটবাড়িয়া গ্রামের মৃত প্রভাশের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাটোর সদর থানার নাটোর-ঢাকা মহাসড়কের দিয়া সাতুরিয়া (শাপলা মোড়) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়াগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ধানবোঝাই ট্রাকের হেলপার শ্রীকান্ত গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
 
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে ধানবোঝাই থাকায় ট্রাকটি রেকার দিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সময় ট্রাকে থাকা ধান আনলোড করা হলে ট্রাকটি উদ্ধারপূর্বক ঝলমলিয়া হাইওয়ে থানা, নাটোরের হেফাজতে নেওয়া হবে। এ বিষয়ে  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি