ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রায় শুনে অশ্রুসিক্ত আবু সাঈদের বাবা-মা, দ্রুত কার্যকরের দাবি

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:০৪:৫৯ অপরাহ্ন
রায় শুনে অশ্রুসিক্ত আবু সাঈদের বাবা-মা, দ্রুত কার্যকরের দাবি রায় শুনে অশ্রুসিক্ত আবু সাঈদের বাবা-মা, দ্রুত কার্যকরের দাবি
পীরগঞ্জের বাবনপুর গ্রাম। প্রতিদিনের মতো আজ সকালেও ঘুম থেকে উঠে মাটির ঘরের মেঝে এবং উঠোন ঝাড়ু দিচ্ছিলেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। বারবার আনমনা হচ্ছিলেন তিনি। অন্যদিকে, আবু সাঈদের কবরের পাশে বসে আনমনে কি যেন ভাবছিলেন তার বাবা এবং ভাইয়েরা। জুলাই বিপ্লবের প্রথম মামলার রায় হবে, সেই ভাবনাই যেন ঘুরপাক খাচ্ছিল তাদের মনে। রায় উপলক্ষ্যে সকাল থেকে অনেক সহযোদ্ধা এবং ভিড় ভিড় জমান কবরের পাশে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ শোনার সাথে সাথেই যেন বুকটা কিছুটা হালকা হল বাবা-মায়ের। সেইসাথে, খুশির অশ্রু ঝড়লো পরিবার, এলাকাবাসী এবং সহযোদ্ধাদের। তবে এ রায়ে সন্তুষ্ট হলেও, কার্যকর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার সাথে সাথে প্রতিক্রিয়া জানান আবু সাঈদের বাবা-মা, পরিবারের সদস্যসহ এলাকাবাসী ও সহযোদ্ধারা। 

শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম জানান, আমার সন্তান না থাকার যে শূন্যতা সেটা হয়তো পূরণ হবে না। কিন্তু শেখ হাসিনার ফাঁসির যে হুকুম হল, তাতে আমি খুশি। শুনেছি হাসিনা ভারত পালিয়ে গেছে। সেখান থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আমি যদি সেটা দেখে যেতে পারি, তাহলেই আমার ছেলের আত্মা শান্তি পাবে। যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানান, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য এমপি মন্ত্রীরা যে শুধু আমার ছেলেকে খুন করেছে সেটা নয়। দুই হাজারেরও বেশি মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। ১৭ বছরে হাজার হাজার মানুষ গুম-খুন করেছে। শুধু ফাঁসির রায় দিলে হবে না। আমি চাই দ্রুতগতিতে ভারত থেকে তাকে সরকার ফিরিয়ে আনুক এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করুক। তাহলে হাজার হাজার শহীদ পরিবারে কিছুটা হলেও স্বস্তি আসবে। 

শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন জানান, আমরা কয়েক দিনে আওয়ামী লীগের তাণ্ডব দেখেছি। তারা বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ করেছে। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। তারা আগুন সন্ত্রাস থেকে বের হয়ে আসতে পারেনি। আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের লোকজন শহীদ আহত এবং জুলাইযোদ্ধাদের পরিবারগুলোর প্রতি আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা তাদের বাড়ি ঘরে হামলা চালাতে পারে। আমরা উদ্বিগ্ন হয়ে উঠেছি। আমরা সরকারের কাছে দাবি জানাই, শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে। 

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বাদী বড় ভাই রমজান আলী জানান, শুধু রায় ঘোষণা করলেই চলবে না। রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এভাবে খুশি হতে পারব না। এই রায় ঘোষণার পর আমাদের শহীদ আহত এবং জুলাই যোদ্ধা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জুলাই স্মৃতিস্তম্ভ ধ্বংস এবং উপদেষ্টাদের বাসার সামনে নাশকতার চেষ্টা করেছে। সংগত কারণে তারা শহীদ পরিবার গুলোর প্রতি খুবই ক্ষুব্ধ। তাই আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর বিশেষ নজর দিক। তা না হলে তারা নানাভাবে আমাদের জীবন অনিরাপদ করে তুলবে। 

অপরদিকে, রায় ঘোষণার পর পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবরের পাশে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। 

এলাকাবাসী ও শহীদ আবু সাঈদের সহযোদ্ধা মাসুম বিল্লাহ জানান, রায় ঘোষণার পরপরই আওয়ামী লীগ ও তাদের দোসরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের টার্গেট জুলাইযোদ্ধা, শহীদ এবং আহতদের পরিবারগুলো। নিরাপত্তা নিশ্চিত করার না গেলে আওয়ামী লীগ গুপ্তভাবে সংগঠিত হয়ে বড় ধরনের অঘটন ঘটাতে পারে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মহানগরীর বিভিন্ন এলাকায়। সেখানেও সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানানো হয়। 

শহীদ আবু সাইদের সাথে আন্দোলনকারী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন জানান, এই রায়ে আমরা তখন খুশি হব যখন হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। যদি সেটা সরকার করতে ঢিলামি করেন তাহলে আবু সাঈদের সহযোদ্ধারা আবারও মাঠে নামতে বাধ্য হবে।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শওকত আলী জানান, এটি একটি ঐতিহাসিক রায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম রায়। আমরা চাই অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এই রায় কার্যকর করা না গেলে আবারও দেশ বড় ধরনের সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

তবে রায়ে সন্তুষ্ট হলেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আবু সাঈদের পরিবার। এখনো আওয়ামী লীগের লোকজন এবং দোসররা সক্রিয় বলে জানান তারা। সেইসাথে, রায় হওয়ার কারণে তারা তারা জুলাইয়ে আহত শহীদ এবং আহত যোদ্ধাদের ওপর আরো ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে মনে করছেন তারা। তাই আহত ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান সকলেই। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার