ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০১:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০১:০২:৩১ অপরাহ্ন
সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে  শীতকালীন সবজি সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি
নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারন মানুষ। তবে সবজি ব্যবসায়িকরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের।

উপজেলার কালিগঞ্জের হাট, বিলদহর ও বিয়াশ হাট সহ সিংড়া পৌর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া জাত ভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সিংড়া বাসস্ট্যান্ডের সকালের বাজারে সবজি বিক্রেতা মোঃ আকবর আলী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির কারনে আগাম জাতের অনেক সবজির খেত ক্ষতি হয়েছে।

এ কারনে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে আমাদের। সিংড়া হাটে সবজি কিনতে আসা নুর“ল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিক ভাবে উঠা নামা করছে।

গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি আজ কিনলাম ১২০টাকা কেজি। পেয়াঁজ ছিল ৬০ টাকা এখন ১০০ টাকা কেজি। একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া। এমন অবস্থায় মাছ মাংস বাদে ৫০০ টাকার শুধু সবজি কিনেই ব্যাগ ভরাতে পারছি না।

এদিকে সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাক সহ বিভিন্ন রকম শাকের আমদানি বেড়েছে বাজারে। সাধারণত এসব শাক ২০ থেকে ৩০ টাকা আটিঁতে বিক্রি হচ্ছে। যা গত বছর ছিল ১০ থেকে ২০ টাকা আঁটি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার