ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা?

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:৩২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:৩২:৪০ অপরাহ্ন
‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা? ‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা?
কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার তাঁর বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় মলাইকা অরোরাকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কী ভাবে নাচলেন তিনি? অবশেষে উত্তর দিলেন মলাইকা।

মলাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। কিন্তু এ বার তুমুল সমালোচনা তাঁকে নিয়ে। সম্প্রতি হনী সিংহের মিউজ়িক ভিডিয়ো ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিয়োর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মলাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হনী। পাশে নাচছেন মলাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন। এই দৃশ্য মোটেই পছন্দ হয়নি নেটাগরিকের। একজন মন্তব্য করেছেন, “এই নাচের মধ্যে কোনও আবেদন নেই। কোনও মাধুর্য নেই। এমন নাচকে ‘অশালীন’ ছাড়া কিছু বলা যায় না।”

এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন মলাইকা। তিনি বলেন, ‘‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিই না। যাঁরা ট্রোল করার, তাঁরা করবেনই। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’’ যাঁরা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের উদ্দেশে মলাইকা বলেন, ‘‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত