ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:২৯:৩০ অপরাহ্ন
‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর
সমাজমাধ্যম জুড়ে অভিনেত্রী অনন্যা গুহর প্রাক্‌-বিয়ের উদ্‌যাপনের ছবি। কখনও আইবু়ড়ো ভাত খাওয়ার ছবি। কখনও আবার বিদেশি কায়দায় ‘ব্যাচেলরেট’-এর ছবি। এই ছবিতেও অভিনেত্রীকে বিঁধতে ছাড়েনি অনেকেই। সমালোচনায় বিদ্ধ অনন্যা। সকলেরই প্রশ্ন, এই যুগে কেন ২১ বছরে বিয়ে করছেন তিনি?

বিয়ের কেনাকাটা ইতিমধ্যেই শুরু করেছেন অভিনেত্রী। ইউটিউব, ফেসবুক ভ্লগের দৌলতে প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। পাত্রও সকলের চেনা। বিয়ের গয়না কেনা থেকে বাকি কেনাকাটার ভিডিয়োও ভাগ করে নিয়েছেন অনন্যা। তাতেই বিরক্ত দর্শক। অনেকে লিখেছেন, “অল্প বয়সে অতিরিক্ত পাকা।”

এ প্রসঙ্গে কী বক্তব্য অনন্যার? অভিনেত্রী বললেন, “সুকান্তের সঙ্গে সম্পর্কে জড়ানোর এক সপ্তাহের মাথায় বুঝতে পেরেছিলাম, আমার জন্য এই মানুষটিই সঠিক। আর যাঁরা বেশি বয়সে বিয়ে করার কথা বলছেন, তাঁরা হয়তো কম বয়সে ঠিক মানুষ খুঁজে পাননি তাই বলছেন। আর বিয়েটা আমার কাছে দায়িত্ব নয়। বরং দুই বন্ধুর একসঙ্গে থাকা, মজা করা।” অনেক ছোটবেলা থেকে অভিনয় করেন অনন্যা। দায়িত্ব নেওয়ার অভ্যাস সেই ছোটবেলায়। তাই কম বয়সে বিয়ে করা নিয়ে যাঁরা কটাক্ষ করছেন তাঁদের জন্য অনন্যার বার্তা, “আমি কারও কথায় গুরুত্ব দিতে রাজি নই।” ২০২৬ সালে মার্চ মাসে বিয়ে অনন্যার। শীঘ্রই শুরু করবেন নতুন ধারাবাহিকের শুটিং।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক