ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের! ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, মন্তব্যের জেরে কটাক্ষের শিকার শ্রীলীলা! জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি ৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ যুদ্ধবিরতির পরও লেবাননে ভয়াবহ বিমান হামলা, বহু হতাহত হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত দামে পেট্রোল বিক্রিতে জরিমানা ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:০৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:০৫:৩৭ অপরাহ্ন
১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের ১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের
প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ও ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রোববার (১৬ নভেম্বর) দিনভর নাটকীয়তার পর অবশেষে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার জানান, আগামী ১৮ ডিসেম্বর মামলাটিতে মেহজাবীনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, বাদীর সাথে মেহজাবীনের কোনো পরিচয় নেই। সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। অভিযোগের কোনো প্রমাণও (বাদীপক্ষ) দেখাতে পারেনি।

এদিকে, এই মামলার বাদী আমিরুল ইসলামকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রহস্য। যিনি সংবাদ মাধ্যমে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি নিশ্চিত করেছিলেন, রোববার বিকাল থেকেই তিনি ‘লাপাত্তা’ বলে জানা গেছে। 

গণমাধ্যমের অনুসন্ধানে, মামলার নথিতে দেওয়া বাদীর আইনজীবীর ফোন নম্বরটিও ‘সাসপেন্ডেড’ (স্থগিত) পাওয়া যাচ্ছে।

জানা গেছে, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেয়ার’ অভিযোগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গত ১০ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার