ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ একসময়ে মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন ‘শরারত’-খ্যাত গায়িকা জৈসমীন হরমুজ উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতায় ইরান তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা কাজা নামাজ আদায়ের নিয়ম ইরান-আমেরিকা আলোচনায় বড় বাধা মার্কিন অবরোধ! দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু ৯৬৯তম কেরিয়ার গোলে ঝকঝকে রোনাল্ডো! নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১ অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর গ্রামে অবস্থিত তার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। এ রায়কে কেন্দ্র করে রাত ১০টার দিকে মিঠামইন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে কামালপুর গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একদল লোক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।[2][3][4] হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির একটি আনন্দ মিছিল থেকে এই ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল

টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল