ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:৩৯:৩২ অপরাহ্ন
অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম ডামুড্যা উপজেলার দাইমিচর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিমা ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে নাসিমা বেগম ঢাকার উদ্দেশ্যে অটোরিক্সায় করে ছেলেকে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন। এসময় কুতুবপুর এলাকায় পৌঁছালে নাসিমার শরীরে থাকা ওড়না অটোরিকশার পেছনের মোটরের সঙ্গে পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, আমি সকালে বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি, অটোরিকশার ভেতরে এক নারীর দেহ এবং পাশে রাস্তায় মাথা পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ডামুড্যা থানায় খবর দেই।

নিহতের স্বামী আসাদ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের আকিকার জন্য গত পরশু সে ঢাকা থেকে বাড়ি আসে। আজ সকালে আমার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটল। পরে একজনের ফোন পেয়ে এসে দেখি আমার স্ত্রী আর নেই। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অটোরিকশার মোটরের সঙ্গে বোরকার ওড়না পেঁচিয়ে ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার