ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:২৫:২৪ অপরাহ্ন
তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা
রাজশাহীর তানোর উপজেলা সাতটি ইউনিয়ন (ইউপি) ও দুটি পৌরসভা নিয়ে গঠিত।এই উপজেলা কৃষির নির্ভর। সবচেয়ে বেশি চাষ হয় রোপা-আমণ। এবার প্রতিটি মাঠে শোভা পাচ্ছে রোপা-আমণের  শীষ।মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষৎ নির্ভর করছে।বরেন্দ্র অঞ্চলের কৃষি ভান্ডার তানোর।

ইতিমধ্যে আমণ কাটা-মাড়াই শুরু হয়েছে,এবারো বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। তবে হেমন্তের শুরুতে ঝড়ো হাওয়া ও আকর্ষিক বন্যায় যেসব আমণখেতের ধান গাছ নুইয়ে পড়েছে সেগুলোর ফলন হ্রাসের সম্ভবনা রয়েছে।

উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) দরিয়া গ্রামের কৃষক শাকির বলেন, তিনি ১০ কাঠা জমিতে বিআর-৫১ জাতের ধান চাষ করেছিলেন কাটা মাড়াইয়ের পর ১১ মন হয়েছে। গাল্লা গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক বলেন,তিনি ১৩ বিঘা জমিতে ধান চাষ করেছেন তার মধ্যে ৫ বিঘা কাটা হয়েছে,আশা করছি বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ করে  ফলন হবে। তানোর পৌর সদরের তানোর গ্রামের কৃষক মুঞ্জুর রহমান বলেন,তার জমির ধান সব নুইয়ে পড়েছে,এতে তিনি ফলন হ্রাসের আশঙ্কা করছেন। তবে খড়ের দাম আকাশচুম্বী। এবার এক কাউন খড়ের দাম ৬ হাজার টাকা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোরে চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২ হাজার ৪৩৫ হেক্টর। কিন্তু অর্জিত হয়েছে ২১ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এছাড়াও এবার আলু রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর। গত বছরের থেকে এবার তুলনামূলকভাবে আমণের বেশি ফলন হচ্ছে। তবে দাম নিয়ে একটু অখুশি রয়েছেন কৃষক।

উপজেলার স্বর্ণপদক প্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মাদ জানান, রোপা-আমণ রোপণের শুরুর দিকে কৃষকদের প্রচুর বেগ পেতে হয়েছে। অতি বৃষ্টি ও সার নিয়ে ছিল অসহীয় সিন্ডিকেট। তবে আশার কথা রোপণের পর রোগ-বালাই অনেক কম। এবার কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে তৎপরতা চোখে পড়ার মতো ছিলো না।তবে বরাবরের মত এবারো ফলন ভালো হবে বলে আশাবাদি তিনি।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ- এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২