ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:১৪:৩০ অপরাহ্ন
বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের ছবি: সংগৃহীত
দিনকয়েক আগেই টুইঙ্কল খান্না ও কাজল দু’জনেই সমস্বরে জানান, সম্পর্কে শারীরিক প্রতারণা কোনও বড় কথা নয়। বরং মানসিক প্রতারণা অনেক বেশি কষ্টের। টুইঙ্কলের মত, এক রাতের সহবাস নিয়ে নিয়ে বেশি ভাবার কিছু নেই। যদিও দুই অভিনেত্রীর এ হেন মন্তব্যে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। এ বার টুইঙ্কল-কাজলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা কুরেশি।

দুই অভিনেত্রীর অনুষ্ঠান ‘টু মাচ’-এ সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুতমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত ছিল পরিচালক কর্ণ জোহরের। এই প্রসঙ্গে হুমা বলেন, ‘‘প্রতারণার কোনও প্রকারভেদ হয় না। শারীরিক হোক কিংবা মানসিক, দুই প্রতারণাই সমান। আমার কাছে সম্পর্কটা সাদা-কালোর মতো। হয় তুমি কারও সঙ্গে থাকো নয়তো থেকো না। এর বেশি কোনও জটিলতা নেই। আসলে আমি ভালবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। একেবারে সহজ সরল মেয়ে।’’

টুইঙ্কল অবশ্য সেই কথপকথনে মন্তব্য করেছিলেন, নতুন প্রজন্ম যখন তাঁদের মতো পঞ্চাশের কোঠায় পা দেবে, তখন এই একই জিনিস উপলব্ধি করবে। টুইঙ্কলের এ হেন মন্তব্যের বিরোধিতা করে হুমা বলেন, ‘‘সম্পর্কে এত ছা়ড়! এ সব বুঝি না আমি। যদি এ সব করার হয়, তা হলে একা থাকুন।’’

সম্প্রতি রচিত সিংহের সঙ্গে হুমার সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির এই খ্যাতানামী কাস্টিং পরিচালকের সঙ্গে নাকি বাগ্‌দানও সেরে ফেলেছেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত