ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:১৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:১৬:৩৬ অপরাহ্ন
বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা
বগুড়ার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরের শিবপুর গ্রামের আশিক নামের এক যুবকের কাছ থেকে জন্ম নিবন্ধনের বয়স ঠিক করে দেবে বলে ৫ হাজার দাবি করেন। শুধু তাই নয়, এর আগে উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামের কাছে থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
 
তার একাধিক অপকর্মের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আনান, নাজিমুজ্জামান, জাহিদ, রাজিব, আজম ও মোবারক লিখিত অভিযোগ দায়ের করেন। 

এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার এমন আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তারা।

জানতে চাইলে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদ জানান, শিক্ষকের কাছে চাঁদা দাবির বিষয়টি মিথ্যা।

তবে জন্ম সনদের কাজের জন্য ১৫০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু কাজটি না হওয়ায় আশিক নামের ওই যুবককে সম্পন্ন টাকা ফেরত দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান, শিক্ষার্থীরা অভিযোগটি আমার অফিসে দিলেও সেটি এখনো আমি হাতে পাইনি। তবে ঘটনাটি সঠিক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার