ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা?

বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:১৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:১৬:৩৬ অপরাহ্ন
বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা বগুড়ায় জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা
বগুড়ার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরের শিবপুর গ্রামের আশিক নামের এক যুবকের কাছ থেকে জন্ম নিবন্ধনের বয়স ঠিক করে দেবে বলে ৫ হাজার দাবি করেন। শুধু তাই নয়, এর আগে উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামের কাছে থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
 
তার একাধিক অপকর্মের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আনান, নাজিমুজ্জামান, জাহিদ, রাজিব, আজম ও মোবারক লিখিত অভিযোগ দায়ের করেন। 

এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার এমন আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তারা।

জানতে চাইলে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদ জানান, শিক্ষকের কাছে চাঁদা দাবির বিষয়টি মিথ্যা।

তবে জন্ম সনদের কাজের জন্য ১৫০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু কাজটি না হওয়ায় আশিক নামের ওই যুবককে সম্পন্ন টাকা ফেরত দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান, শিক্ষার্থীরা অভিযোগটি আমার অফিসে দিলেও সেটি এখনো আমি হাতে পাইনি। তবে ঘটনাটি সঠিক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩