ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস নাটোরেবা গাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত

​ শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব আটক

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৩:৪০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৩:৪০:৪২ অপরাহ্ন
​ শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব আটক ​ শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিহাব আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সিহাব আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রাম এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় মোঃ মিজানের সার ও বীজের দোকানের উত্তর পাশে নূর মোহাম্মদের পতিত জমি থেকে সিহাবকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, আটক সিহাব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪