ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

মাগুরায় ছাত্রাবাসে পাঁচ ব্যবসায়ীকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:১১:০৬ অপরাহ্ন
মাগুরায় ছাত্রাবাসে পাঁচ ব্যবসায়ীকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি মাগুরায় ছাত্রাবাসে পাঁচ ব্যবসায়ীকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
মাগুরায় ছাত্রাবাসে পাঁচ ব্যবসায়ীকে জিম্মি করে নির্যাতন ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা পৌরসভার সাজিয়াড়া এলাকার একটি মেসবাড়ি থেকে ওই পাঁচজনকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) এ ঘটনার সঙ্গে জড়িত সাত জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

আটক ব্যক্তির নাম ইশতিয়াক আহমেদ (২৭)।তিনি সাজিয়াড়া এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া পাঁচ ব্যবসায়ী হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের রাজীব সরদার (২৪), হৃদয় সরদার (২১), বাবু শেখ (২৪), ওসমান শেখ (২৪) ও রিয়াদ ইসলাম (২৩)।

ভুক্তভোগীদের ভাষ্য, ২১ মে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী বিক্রির জন্য মাগুরায় আসেন ওই পাঁচ যুবক। এ জন্য তারা সাজিয়াড়া এলাকায় ‘এম এস ছাত্রাবাস’ নামের একটি মেসে দুটি কক্ষ ভাড়া নেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ইশতিয়াক আহমেদসহ ৮-১০ জন সেই মেসে ঢুকে তাদের জিম্মি করে নির্যাতন চালান। এ সময় তাদের মারধরের পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়। তাদের বাড়িতে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে বলা হয়।

উদ্ধার ব্যবসায়ীদের একজন রাজীব সরদার বলেন, রাতে জোরে গান বাজিয়ে আমাদের মারধর করে ও ভিডিও ধারণ করা হয়।

আমাদের দুজনকে রাতে একটি শ্মশানে নিয়ে হত্যার হুমকি দেয় ওরা। সকালে আলাদা আলাদা ঘরে আমাদের বন্দী করে রাখে। পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করেছে।
মাগুরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ওই যুবকদের আটকের পর মারধরের একটি ভিডিও চিত্র তাদের হাতে এসেছে। সেখানে দেখা যায়, চার যুবককে পাশাপাশি দেয়ালের দিকে দুই হাত উঁচু করে দাঁড় করিয়ে এক ব্যক্তি লাঠি দিয়ে তাদের পেটাচ্ছেন।

বুধবার দুপুরে খবর পেয়ে সাজিয়াড়া গ্রামের ‘এম এস ছাত্রাবাস’ও পাশের একটি বাড়ি থেকে তালা ভেঙে ওই পাঁচ যুবককে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের ইশতিয়াক আহমেদের (শান্ত) বাড়ি থেকে ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী। পরে ওই মেসবাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন সামগ্রী, লাঠি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত অন্য ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক