ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

৩০ বছর পর র‌্যাবের জালে চট্টগ্রামের আলোচিত হত্যা মামলার পলাতক আসামি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:০১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:০১:৩৭ পূর্বাহ্ন
৩০ বছর পর র‌্যাবের জালে চট্টগ্রামের আলোচিত হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় প্রায় তিন দশক আগের এক আলোচিত হত্যা
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় প্রায় তিন দশক আগের এক আলোচিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ কামাল উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেট এলাকা থেকে দীর্ঘ ৩০ বছর ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী মডেল থানার ১৯৯৬ সালের একটি হত্যা মামলার (মামলা নং-১২(০৫)৯৬, জিআর নং-৭০/৯৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) ওয়ারেন্টভুক্ত আসামি কামাল উদ্দিন হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত মোঃ কামাল উদ্দিন হাটহাজারী উপজেলার বাড়িয়া ঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে। ১৯৯৬ সালে দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে পলাতক ছিলেন এবং নিজ এলাকাতেই আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন পর হত্যা মামলার আসামিকে গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত