ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:৫২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:৫২:৫২ অপরাহ্ন
চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চট্টগ্রাম ও ফেনীতে পৃথক অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলার আনোয়ারা ও ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা (২৭) এবং ফেনী জেলার সোনাগাজী থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (২২)।

র‌্যাব-৭ এর সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার (মামলা নং-১২(৬)২৫) প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার দুপুর পৌনে ১টার দিকে আনোয়ারা থানাধীন বটতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ সাইফুল ইসলাম বাদশাকে গ্রেপ্তার করা হয়। বাদশা বটতলী এলাকার মৃত ছিদ্দিক আহমেদ প্রকাশ নাশু মিয়ার ছেলে।

অপর এক অভিযানে, র‌্যাব-৭ ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা থেকে জহিরুল ইসলাম নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী থানাধীন পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার সুজল হকের ছেলে এবং একটি অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে