ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:০৭:৩৭ অপরাহ্ন
২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৬ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে মামলা
মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও ২৫ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর ঘটনায় মামলা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী ৬ জন স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ মে) রাত পৌনে ৯টায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় আসামিরা হলেন—প্রধান আাসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খান।

অন্যরা হলেন—ইমতিয়াজ শুভ, মোক্তার হোসেন, ইফতেখার শুভ, আসিফ ও পিয়াস ঘোষ প্রিন্সসহ ১০/১২ জন অজ্ঞাত নামা আসামি। নামীয় আসামিদের প্রত্যেকের পিতা অজ্ঞাত বলে এজাহারে লেখা হয়েছে। আসামিরা সকলেই বৈষম্যবিরোধী নেতাকর্মী।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মে রাতে টঙ্গীর শেরে বাংলা রোড এলাকায় সাবেক এক আওয়ামী লীগ নেতা বাড়িতে প্রবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার ১৮/২০ নেতাকর্মী।

এসময় তারা ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চারটি মামলার কথা বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করার ভয়-ভীতি দেখান। এক পর্যায়ে ওই পরিবারের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে ১০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন তারা। ২৯ তারিখের মধ্যে ৫ লাখ টাকা দেওয়ার দাবি জানান তারা।

 এ ঘটনায় ২৯ মে তারিখ সন্ধ্যায় থানা অভিযোগ করতে আসেন ভুক্তভোগীর পরিবার। এসময় থানা কম্পাউন্ডে আকাশ খানের সাথে দেখা হলে টাকা আদায় ও চাঁদা দাবির যৌক্তিক কারণ জানতে চান তারা। এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গভীর রাত পর্যন্ত বিষয়টি সমাধান চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার নেতারা।

এদিকে গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে।

 এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা সকল থানা ও ওয়ার্ডের সকল কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। ঘটনার প্রক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখা এক প্রেসবিজ্ঞপ্তির মাধমে কমিটি স্থগিতের ঘোষণা দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী পূর্ব থানা চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হয়,তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি? আকাশ খান এসময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন।

এ বিষয়ে আকাশ খানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার বিকেলে সংগঠনটির গাজীপুর জেলার ভারপ্রাপ্ত আহবায়ক নাবিল আল ওয়ালিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল থানা ও ওয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা