ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে

সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী- অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:১১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:১১:২৬ অপরাহ্ন
সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী- অধ্যক্ষ আনু সিংড়ায় ধানের শীষের শতভাগ মনোনয়নের আশাবাদী- অধ্যক্ষ আনু
 
নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, তৃণমুল বিএনপি ও সাধারণ জনগণই আমার শক্তি। সিংড়া আসনে তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেয়ে মাঠে কাজ করছি। এ আসনে ধানের শীষের শতভাগ মনোনয়নের আশা করছি।
 
রবিবার (১৬ নভেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার ছাতার দিঘী ইউনিয়নের  কালিগঞ্জের সাপ্তাহিক হাট ও বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ আনু বলেন, আমাকে গত আগস্টের ১২ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ফোন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেছেন। সেই থেকে আমি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছি। দলের ৩১ দফা লিফলেট বিতরণ করছি এবং ৩১ দফার সুফল জনগণের দ্বারে দ্বারে পৌছে দিচ্ছি।

অধ্যক্ষ আনু বলেন, আমি শতভাগ বিশ্বাস করি আমার  নেতা আমাকে মনোনয়ন দেবে। 

অধ্যক্ষ আনু আরো বলেন, আমি নির্বাচিত হলে সিংড়াবাসী আমার কাছে নিরাপদ থাকবে। আমি সুন্দর ও শান্তির সিংড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। 

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সাবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন,উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু। 
 
ছাতার দিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মহাসিন আলী,ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিনার হোনেন,সহ অনেক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক