ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:০৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:০৬:১৪ অপরাহ্ন
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা
মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে দেশের ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে মুক্ত করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন গত অক্টোবর মাসের ১২তারিখ থেকে শুরু হয়ে চলে নভেম্বর মাসের ১৩তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। টিকা অর্জন হয়েছে শতকরা ১০০.৭২ ভাগ। রিপোর্ট হয়েছে Vax ইপিআই-এ শতকরা ৯২ ভাগ। কমিউনিটি পর্যায়ে টার্গেট ছিলো ১৭৯৪৪ জন আর ভ্যাকসিন গ্রহণ করেছে ১৮১৬৮ জন। কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০১ ভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৯৫০৩ জন আর টিকা গ্রহণ করেছে ২৯৬৩৫জন। শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০০ভাগ। পুরো টিকাদান ক্যাম্পেইনে অনলাইন এন্ট্রি হয়েছে ৪২৮৪৩ টি আর মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮৭২৬ টি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছিলো। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা। এই গৌরব পুরো উপজেলাবাসীর। আগামীতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকলে আগামীতে উপজেলায় অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে রাণীনগর স্বাস্থ্য বিভাগ প্রথম স্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সবার সার্বিক সহযোগিতার কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানার টিকাদান ক্যাম্পেইন এমন অর্জনের পেছনে অনেক ভ’মিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নিরলস পরিশ্রমের কারণে উপজেলায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা এবং জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে। এমন অর্জনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫