ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৪:২৫ অপরাহ্ন
রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ
সড়ক দুর্ঘটনায় বিশ্বব্যাপী নিহতদের স্মরণে রাজশাহীতে পালিত হলো ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস-২০২৫। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

রবিবার সন্ধ্যায় মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে নিসচার কার্যালয়ের সামনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তিনি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী বেতারের উপস্থাপক ও নাট্যকার কলিম উদ্দিন, সঙ্গীত শিল্পী এনায়েত আজিজ মিতা, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ এবং কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও সবুজ আলী। এছাড়াও মেরিনা, তমা, পিংকী, চন্দনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। অসাবধানতা ও নিয়ম না মানার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা বছরব্যাপী সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা, ট্রাফিক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫