ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ফটিকছড়িতে বিদেশি মদসহ কারবারি আটক

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:৩৩:৩৭ অপরাহ্ন
ফটিকছড়িতে বিদেশি মদসহ কারবারি আটক ফটিকছড়িতে বিদেশি মদসহ কারবারি আটক
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ মনিরুজ্জামান নোমান (২০)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকার মোঃ মাসুদ রানার ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপে করে মাদকের একটি চালান খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপটিসহ চালক মোঃ মনিরুজ্জামান নোমানকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা