ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:০৫:১০ অপরাহ্ন
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ
বাঙালির চিরন্তন ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের উৎসবের আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সমিতি।

রবিবার সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদের প্রদর্শনী প্লটে সোনালী ধান কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই নতুন ধানের আগমনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। নেচে-গেয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষদের প্রধান ফটকের সামনে আসে, যেখানে ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়।

নবান্ন উৎসব উপলক্ষে কৃষি অনুষদ প্রাঙ্গণে বসে পিঠার এক বিশাল মেলা। প্রায় ১৫টি স্টলে দেড় শতাধিক ধরনের দেশীয় ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। স্টলগুলোতে শোভা পায় দুধপুলি, চন্দ্রপুলি, নারকেল পুলি, খোলা চিতই, তেল পিঠা, নকশী পিঠা, মালাই বিহার, সুজির বড়া, জামাই পিঠা, গোলাপ ফুল পিঠা, ডাবের পিঠা, লবঙ্গ পিঠা এবং শামুক পিঠার মতো নানা স্বাদের বাহারি পিঠা। সকাল থেকেই পিঠার স্বাদ নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং উৎসবমুখর পরিবেশে পুরো কৃষি অনুষদে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানান, বাঙালির সমৃদ্ধ ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোই এই উৎসবের মূল লক্ষ্য। এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, নবান্ন আমাদের কৃষি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের এমন উৎসাহী অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করে।

দিনব্যাপী এই আয়োজনে পিঠা উৎসব ছাড়াও ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার