ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে একটি সাত তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ চালানোর অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সাত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

রবিবার দুপুরে আরডিএ’র অথরাইজড অফিসার, মোঃ আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মোঃ এনামুল হক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোসাঃ হামিদা বেগম, মিসেস রিফা জাকারিয়া, মোঃ মোকছেদুজ্জামান তালুকদার এবং পক সেহাদ। তারা কাজলা মৌজার আরএস-২৭৮, ৭৭৯ ও ৭৮০ নং দাগে ভবনটি নির্মাণ করছেন।

আরডিএ’র নোটিশে বলা হয়েছে, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা অনুযায়ী ভবনটির নির্মাণকাজে একাধিক বিচ্যুতি লক্ষ্য করা গেছে। অভিযোগ অনুযায়ী, নির্মাণাধীন ভবনটির ভিত্তি ও প্রতিটি তলার নির্মাণ কাজ পরিদর্শনের প্রমাণপত্র গ্রহণ করা হয়নি এবং নির্মাণস্থলে তথ্য বোর্ড স্থাপন করা হয়নি। যাহা অনুমোদনের ২নং শর্তের লঙ্ঘন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ভবনটির সামনে, পিছনে এবং উভয় পাশে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ কাজ করা হয়েছে। এতে অনুমোদনের ১৬নং শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবৈধ নির্মাণ কাজ কেন ভেঙে ফেলা বা অপসারণ করা হবে না। তার সন্তোষজনক জবাব আগামী ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না পেলে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশপ্রাপ্তরা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে আগ্রহী হলে, তাদের আগামী (৪ ডিসেম্বর, ২০২৫) তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ আরডিএ দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভবনের অনুমোদিত নকশা, জমির দলিল, খতিয়ান, এবং জাতীয় পরিচয়পত্র।

একই আইনের ৩(খ)(২) ধারা অনুযায়ী, নোটিশ জারির পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরডিএ কর্তৃপক্ষ মতিহার থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্মাণ কাজ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও, ভবনটির নির্মাণ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী খন্দকার শাহরিয়ার রহমান এবং আগ্রহী পক্ষ হিসেবে মোঃ সেলিম রেজা খোকনকেও শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনা মহানগরীতে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে আরডিএ’র কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন