ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরেবা গাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৫২:৫৫ অপরাহ্ন
মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে একটি সাত তলা ভবনের অবৈধ নির্মাণ কাজ চালানোর অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সাত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

রবিবার দুপুরে আরডিএ’র অথরাইজড অফিসার, মোঃ আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মোঃ এনামুল হক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোসাঃ হামিদা বেগম, মিসেস রিফা জাকারিয়া, মোঃ মোকছেদুজ্জামান তালুকদার এবং পক সেহাদ। তারা কাজলা মৌজার আরএস-২৭৮, ৭৭৯ ও ৭৮০ নং দাগে ভবনটি নির্মাণ করছেন।

আরডিএ’র নোটিশে বলা হয়েছে, ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা অনুযায়ী ভবনটির নির্মাণকাজে একাধিক বিচ্যুতি লক্ষ্য করা গেছে। অভিযোগ অনুযায়ী, নির্মাণাধীন ভবনটির ভিত্তি ও প্রতিটি তলার নির্মাণ কাজ পরিদর্শনের প্রমাণপত্র গ্রহণ করা হয়নি এবং নির্মাণস্থলে তথ্য বোর্ড স্থাপন করা হয়নি। যাহা অনুমোদনের ২নং শর্তের লঙ্ঘন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ভবনটির সামনে, পিছনে এবং উভয় পাশে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ কাজ করা হয়েছে। এতে অনুমোদনের ১৬নং শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবৈধ নির্মাণ কাজ কেন ভেঙে ফেলা বা অপসারণ করা হবে না। তার সন্তোষজনক জবাব আগামী ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না পেলে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশপ্রাপ্তরা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে আগ্রহী হলে, তাদের আগামী (৪ ডিসেম্বর, ২০২৫) তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ আরডিএ দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভবনের অনুমোদিত নকশা, জমির দলিল, খতিয়ান, এবং জাতীয় পরিচয়পত্র।

একই আইনের ৩(খ)(২) ধারা অনুযায়ী, নোটিশ জারির পর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরডিএ কর্তৃপক্ষ মতিহার থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্মাণ কাজ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও, ভবনটির নির্মাণ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী খন্দকার শাহরিয়ার রহমান এবং আগ্রহী পক্ষ হিসেবে মোঃ সেলিম রেজা খোকনকেও শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনা মহানগরীতে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে আরডিএ’র কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪