ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

যশোরে স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৫৩:২৭ অপরাহ্ন
যশোরে স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ যশোরে স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ
যশোরে স্বামীর সাথে ঘরভাড়া করতে গিয়ে নববধূ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই বধূূ বৃহস্পতিবার (২৯ মে) দুুপুরে কোতোয়ালি থানায় মামলা করেছেন। 

মামলায় রামনগর এলাকার রুবেল হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, এক মাস আগে ওই নববধূর বিয়ে হয়। তার স্বামীর পূর্ব পরিচিত ছিলেন আসামি বৃষ্টি। বৃষ্টির বাড়ি শেখহাটি এলাকায় হলেও তিনি বর্তমানে রামনগরের ইফাদ অটোর গলিতে ভাড়া থাকেন।

সেই সুবাধে ওই এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার উদ্দেশ্যে নবদম্পতি বৃষ্টির বাড়িতে যান। বৃষ্টির সঙ্গে একটি বাসা দেখে পছন্দ হওয়ার পর নববধূকে বৃষ্টির বাসায় রেখে স্বামী সংসারের প্রয়োজনীয় মালামাল কিনতে বাইরে যান। স্বামী বাইরে যাওয়ার পরপরই তিনজন অপরিচিত ব্যক্তি বৃষ্টির বাড়িতে প্রবেশ করে। তারমধ্যে একজনের চুল লম্বা।

পরে ভুক্তভোগী নববধূ একটি ঘরে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে বৃষ্টি লম্বা চুলওয়ালা এক ব্যক্তিকে তার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দেন। ওই ব্যক্তি তার হাত ও মুখ বেধে ধর্ষণ করেন। অন্যরা বাইরে থেকে পাহারা দিতে থাকেন। পরে নববধূর কাছে থাকা সোনার চেইন, কানের দুল ও আঙটি ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

পরে এ বিষয়টি কাউকে কিছু বললে হত্যা করা হবে হুমকি দিয়ে ওই তিনজন চলে যান। নববধূ স্বামীকে বিষয়টি বলেন। স্বামী বৃষ্টিকে ওই তিনজন কারা ছিলেন তা জানতে চাইলে নানা তালবাহানা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃষ্টি পালিয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪