ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৫:২৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:০১:২৯ অপরাহ্ন
রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারের এক অভিযানকে কেন্দ্র করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক রায়হান আহমেদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক নারী মাদক কারবারিকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ।

ডিএনসি’র রাজশাহী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নগরীর মুশরইল জলিলের মোড় এলাকার বাসিন্দা মোসাঃ আলোর (৪৪) বাড়িতে অভিযান চালানো হয়। ডিএনসি’র একটি দল তার বাড়ির রান্নাঘর ও শোবার ঘরে তল্লাশি চালিয়ে মোট ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮৬,৮০০ টাকা জব্দ করে। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ২৫৪.৬ গ্রাম।

ডিএনসি’র পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, অভিযানের সময় আসামি আলো কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে এই অভিযান নিয়েই পরবর্তীতে শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, পরিদর্শক রায়হান ও এসআই জাকিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আলোর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। দেনদরবার শেষে ১ লাখ টাকার বিনিময়ে আলোকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার পরিবারের আরও তিনজন সদস্যকে মামলা থেকে বাদ দেওয়ারও অভিযোগ উঠেছে, যার একটি অডিও রেকর্ডিং রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনা ছাড়াও ডিএনসি কর্মকর্তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে এসেছে। এর আগে, গত ২০-০৮-২০২৫ তারিখে মতিহার থানার ধরমপুর এলাকায় এক অভিযানে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ জোছনা নামের এক নারীকে আটক করেন এসআই জাকির ও এএসআই শোভা সেই অভিযানে জোছনার মেয়ে, পরিচিত মাদক কারবারি রঙ্গীলা পালিয়ে যায়। পরে মোটা অংকের টাকার বিনিময়ে মামলায় রঙ্গীলার নাম বাদ দেওয়া হয় এবং জব্দকৃত প্রায় ১২ কেজি গাঁজার পরিবর্তে মাত্র ২ কেজি দেখানো হয় বলে অভিযোগ।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, পরিদর্শক রায়হানের তত্ত্বাবধানে থাকা একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা, হরিপুর, দাসপুকুর, জাহাজঘাট, কাটাখালি ও বেলঘরিয়াসহ বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করে।

সম্প্রতি গোদাগাড়ীর পরমান্দপুর এলাকায় কৃষক পিয়ারুলের বাড়িতে পরিদর্শক রায়হানের নেতৃত্বে চালানো আরেকটি অভিযান নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই অভিযানে কোনো মাদকদ্রব্য না পাওয়া সত্ত্বেও পিয়ারুলের স্ত্রী, শিশু সন্তান ও প্রতিবেশীদের মারধর এবং হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান মুঠোফোনে জানান, নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকার অভিযানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং অভিযানের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। তবে মতিহার থানার ধরমপুর এলাকার অভিযান নিয়ে তিনি বলেন, ওই সময় আমি প্রশিক্ষণে থাকায় এ বিষয়ে কিছু বলতে পারব না। 

এসআই জাকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১