ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৫:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৫:০৪:২০ অপরাহ্ন
রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩ রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩
রাজশাহী মহানগরীতে সোনালি রঙের ধাতব খণ্ড আসল স্বর্ণ বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্বরের ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ হিরু (৪৫), সে নগরীর বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মোঃ ফিরোজ (৪১), সে ফিরোজ রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আঃ হামিদের ছেলে ও আবুল কাশেম (৫৯), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।

রবিবার বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি দল একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চলিয়ে প্রতারক হিরুর জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি সোনালি রঙের ধাতব খণ্ড এবং শ্রী জুয়েলার্স নামাঙ্কিত একটি প্যাডের পাতা পায় এসআই মোঃ তৌহিদুল ও সঙ্গীয় ফোর্স। এ সময় জিজ্ঞাসাবাদে হিরু ও ফিরোজ কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য জানা যায়, এই চক্রটি রিক্সার যাত্রীর সামনে নকল স্বর্ণের ব্যাগ ফেলে দিত এবং তাদেরই অন্য সহযোগীরা সেটি কুড়িয়ে নিয়ে যাত্রীর কাছে আসল স্বর্ণ বলে কম দামে বিক্রির প্রস্তাব দিত। এভাবে তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে।

তিনি আরও জানান, এই চক্রের পলাতক আরও তিন সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা