ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের দীর্ঘদিনের স্থগিত থাকা পদোন্নতি দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মানববন্ধন করেছেন রাজশাহী কলেজের শিক্ষকেরা। 

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা পদোন্নতি নিয়ে বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রতার তীব্র সমালোচনা করেন।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকেরা বলেন, প্রশাসনিক জটিলতার কারণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া অযথা বিলম্বিত হওয়ায় অনেক কর্মকর্তা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের কর্মস্পৃহা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যাটি দেশব্যাপী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, যেখানে বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারে পদোন্নতির প্রক্রিয়া অত্যন্ত ধীর। বছরের পর বছর ধরে পদোন্নতি আটকে থাকায় অনেক শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে চলে যাচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক। এই অচলাবস্থা দূর করতে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য। আমরা আমাদের অধিকার চাইছি, কোনো করুণা নয়।

শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত তাদের পদোন্নতির দাবি মেনে না নেওয়া হলে তারা বিভিন্ন ধাপে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষকেরা ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকে।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘসূত্রতার অভিযোগ বহুদিনের।

বিভিন্ন সময়ে এ নিয়ে শিক্ষকেরা দাবি জানিয়ে আসলেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার