ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

কাজিপুরে শিশুকে আম দেয়ার কথা বলে ধর্ষণ, থানায় লিখিত অভিযোগ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৪১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৪১:৪৮ অপরাহ্ন
কাজিপুরে শিশুকে আম দেয়ার কথা বলে ধর্ষণ, থানায় লিখিত অভিযোগ কাজিপুরে শিশুকে আম দেয়ার কথা বলে ধর্ষণ, থানায় লিখিত অভিযোগ
কাজিপুরে আম দেয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিনুG তিনি উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (৩০ শে) কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৯ মে) একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি আজকেই রুজু হবে। বিদ্যুৎ ও সার্ভার সমস্যার কারণে একটু লেট হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে ওই শিশুটিকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি আসে। শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে আব্দুল মজিদ মিনু ভুট্টার খেতে নিয়ে তাকে জোরপূর্বক খারাপ কাজ করেছে। শিশুটির অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান। পরে সামাজিকতার ভয়ে ভুক্তভোগীকে গোপনে চিকিৎসা দিচ্ছেন তার পরিবার।

ভুক্তভোগী শিশুটির বড় ভাই বলেন, মিনুর বিরুদ্ধে শিশু কিশোরদের ক্ষতি করার প্রবনতা দীর্ঘদিনের। এই ঘটনা ধামাচাপা না দিলে আমার বোন ও আমার পরিবারকে শেষ করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে মিনু।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, অভিযুক্ত মিনু রাজনৈতিক ছত্রছায়ায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এর আগেও কয়েকজন শিশুর সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাদের পরিবার সামাজিকতার ভয়ে বিষয়গুলো প্রকাশ করেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার