ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল

পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:২২:৫৫ অপরাহ্ন
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আজকের এই সুন্দর আয়োজনকে ঘিরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিদ্যালয়ের অনেকেই ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হবে। তিনি আরও বলেন, সম্প্রতি এই প্রতিষ্ঠানের একজন কৃতি শিক্ষার্থীর বিএমএ লং কোর্সে উত্তীর্ণ হওয়া বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এই বিদ্যালয় শুধু পড়াশোনার জন্য নয়; ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে অগ্রগামী। শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কষ্ট ছাড়া কোনো সফলতা আসে না। পরিশ্রমকে ভালোবাসতে হবে, চরিত্রবান হতে হবে এবং পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে। কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়েই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি-চলতি দায়িত্ব) মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭