ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত: রাজশাহীর চৌদ্দপাইয়ে বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৬:৩৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৬:৩৪:৪০ অপরাহ্ন
ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত: রাজশাহীর চৌদ্দপাইয়ে বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত: রাজশাহীর চৌদ্দপাইয়ে বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন
রাজশাহী নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম নাইম ইসলাম (২৩)। তিনি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে।
 
এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রোহান ইসলাম (২২) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী-নাটোর মহাসড়কে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইম ইসলাম বিমানচত্বর এলাকার একটি আইটি সেন্টারে অনলাইনে কাজের জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রোহানকে নিয়ে যাচ্ছিলেন। তারা চৌদ্দপাই বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়েন এবং ট্রাকটির নিচে চাপা পড়েন নাইম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
দুর্ঘটনার পর পরই স্থানীয় ও বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে এবং আটক করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। আমরা ট্রাকটি হেফাজতে নিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ