ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার
ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান

মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:২৩:০০ অপরাহ্ন
মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক
 

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গত ১৪ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে ভীমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক

প্রধান অতিথি মাহবুব আর রশিদ তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনসার আলী মীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুবদল নেতা সিনিয়র সাজ্জাদ, সাজ্জাদ, নাহিদ পারভেজ হিমু, এনামুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম, এবং ছাত্রদলের সভাপতি পলাশ। এছাড়াও সভায় আসলাম, ফরহাদ, রাসেল, আজাহার আলী, মুরাদ, সলিম, আব্দুস সোবাহান, বেলাল মাহফিল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা মিলনকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট