ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা!

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ, ইউএনওর ড্রাইভার গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:৩৭:৪৪ অপরাহ্ন
অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ, ইউএনওর ড্রাইভার গ্রেফতার অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ, ইউএনওর ড্রাইভার গ্রেফতার
হবিগঞ্জ শহরের শ্মশানঘাট থেকে অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক শাহরিয়া চৌধুরী শাহিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই আওলাদ হোসেন শহরের শ্যামলী এলাকায় অভিযুক্তের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শুক্রবার (৩০ মে) সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত শাহরিয়া চৌধুরী শাহিন চুনারুঘাট উপজেলা সদরের আব্দুল মন্নানের পুত্র ও ২ সন্তানের জনক। এ ঘটনায় পইল গ্রামের নির্যাতিতার মা বাদী হয়ে সদর থানায় শাহীনের বিরুদ্ধে মামলা করেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। শ্মশানঘাট এলাকার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তো। এ সুযোগে গাড়ি চালক শাহীন তার ওপর কুনজর দেয়। বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো। কিন্তু স্বামী পরিত্যাক্তা ছাত্রীর মা শাহীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। ফলে দিন দিন উত্যক্তের মাত্রা বাড়তে থাকে।
  
গত ২৫ মে প্রতিদিনের মতো ওই ছাত্রী কোচিং সেন্টারে যাবার সময় শ্মশানঘাট এলাকা থেকে দুপুর ১২টার দিকে শাহীন অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক মোটরসাইকেলে করে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। বিকালের দিকে ওই ছাত্রী অসুস্থ হলে তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়। সন্ধ্যার দিকে ওই ছাত্রী বাড়ি গিয়ে বিস্তারিত তার মাকে জানায়।
 
তবে রক্তপাত বন্ধ না হলে সদর হাসপাতালে আসার চেষ্টা করলে শাহীন তাদের ফোন দিয়ে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। পরের দিন অচেতন হয়ে পড়লে ভুক্তভোগীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হবার পর থানাকে অবগত করলে ওসি তাৎক্ষণিক মামলা রুজু করে শাহীনকে ধরতে অভিযান চালাতে থাকেন। কয়েকদিন পলাতক থাকার পর গতকাল তাকে গ্রেফতার করা হয়।
 
সদর থানার উপ পরিদর্শক আওলাদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং ভিকটিমের আইনগত কার্যক্রমসহ তাকে মায়ের জিম্মায় দেয়া হবে। পুলিশ সুপার, জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের অনুমতি নিয়েই গাড়ি চালক শাহীনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫