ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৪:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৪:১৫:১৪ অপরাহ্ন
নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা
রাজশাহী নগরীতে ১২ লাখ টাকার হেরোইন-সহ মোসাঃ সাবিনা খাতুন (৩৪), নামের এক নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

গ্রেফতার মোসাঃ সাবিনা খাতুন (৩৪), তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শুক্রবার রাত সোয়া ১২টায় পুলিশ তেরখাদিয়া পশ্চিমপাড়ায় এক নারী হেরোইন বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন এসআই মোঃ ইব্রাহিম খলিল ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা, ১২ গ্রাম হেরোইন ও একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের অনুমানিক মূল্য ১২ লাখ টাকা। 

জিজ্ঞাসাবাদে সাবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যেই নিজের কাছে হেরোইন রাখার কথা স্বীকার করেছে বলেও জানান এই কর্মকর্তা।

এ ব্যপারে গ্রেফতার সাবিনার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ