ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০২:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০২:২২:৫৪ অপরাহ্ন
সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব দাউদার মাহমুদ বলেছেন, সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যাল আসায় সবচেয়ে বেশি খুশি হয়েছে আওয়ামীলীগ। ফেসবুকে লাইভ দিয়ে আওয়ামীলীগ অফিসের তালা খুলেছে। আওয়ামীলীগের নেতারা আলহামদুলিল্লাহ পোষ্ট দিয়েছে। তাই আগামীতে ধানের শীষ যার হাতে তুলে দেবেন তা ভেবে দেখবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি। সেজন্য আমার মা- বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন- সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে
পুলিশের হাত মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সাথে আপোষ করিনি।

আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি। সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন-সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি