ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:০০:০৩ অপরাহ্ন
ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা
কেরিয়ারের শুরুর দিনগুলো একজন শিল্পীর জন্য কতটা কঠিন হতে পারে, তা আরও একবার প্রকাশ্যে এলো জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিতের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যেখানে খ্যাতির বিনিময়ে তাকে যৌনতার প্রস্তাব দেওয়া হয়েছিল।

ঘটনাটি ২০০৯-২০১০ সালের। তখন সবেমাত্র অভিনয় জগতে পা রেখেছেন তেজস্বিনী। হাতে গোনা দুই-একটি ছবি মুক্তি পেয়েছে। আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না। সেই সময় পুনের সিংহগড় রোডের একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন তিনি। সেই বাড়ির মালিক, যিনি একজন কর্পোরেটরও ছিলেন, ভাড়ার পরিবর্তে তেজস্বিনীকে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দেন।

সৌমিত্র পোটের পডকাস্ট 'মিত্রামহানে'-তে অতিথি হিসেবে এসে তেজস্বিনী তার জীবনের এই অন্ধকার অধ্যায়ের কথা জানান। তিনি বলেন, আমি যখন ভাড়ার টাকা দেওয়ার জন্য তার অফিসে যাই, তখন তিনি কোনো রকম রাখঢাক না করেই আমাকে সরাসরি প্রস্তাব দেন। বাড়ির মালিকের এমন কুপ্রস্তাবে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। তেজস্বিনীর কথায়, তার টেবিলে রাখা জলের গ্লাসটা আমি তুলে নিয়ে তার মুখে ছুঁড়ে মেরেছিলাম।

শুধু তাই নয়, তেজস্বিনী সেদিন ওই ব্যক্তিকে মুখের উপর জবাব দিয়েছিলেন, আমি এই পেশায় এসব করার জন্য আসিনি, নাহলে আমার ভাড়া বাড়িতে থাকতে হতো না। নিজের বাড়ি-গাড়ি সবই থাকত। অভিনেত্রী মনে করেন, তার পেশা এবং সেই সময়ের দুর্বল আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিলেন ওই ব্যক্তি।

এই ঘটনাটি তেজস্বিনীর জীবনে একটি বড় শিক্ষা হয়ে রয়েছে। তিনি তার সাক্ষাৎকারে জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতি তাকে আরও শক্তিশালী করে তুলেছে। নিজের যোগ্যতা এবং পরিশ্রমের ওপর ভর করে তিনি আজ মারাঠি চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম। তার এই সাহসী পদক্ষেপ এবং অকপট স্বীকারোক্তি অনেককেই অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক