ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:৩৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:৩৭:৩২ অপরাহ্ন
স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি
রাজশাহীর বাগমারায় স্বামীর দেওয়া বিষাক্ত রাসায়নিক 'ড্যামফিক্স' পানে সাত মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন আসমানি খাতুন (৩২)।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার স্বামী আব্দুর রশিদ কারাগারে থাকলেও, হত্যাচেষ্টায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হওয়া শ্বশুর রফিকুল ইসলাম বর্তমানে জামিনে মুক্ত আছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আসমানির সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুর রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

ঘটনার সূত্রপাত হয় প্রায় সাত মাস আগে। পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুর রশিদ তার শ্বশুরবাড়িতে গিয়ে আসমানির মুখে জোর করে ড্যামফিক্স নামক এসিড জাতীয় তরল পরিষ্কারক ঢেলে দেয়। আসমানির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

রাজশাহী মেডিকেলে টানা ১৭ দিন চিকিৎসার পর তাকে ছাড়পত্র দেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, বিষাক্ত রাসায়নিকের প্রভাবে তার খাদ্যনালী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকার জন্য কৃত্রিম উপায়ে পেটের পাশে ছিদ্র করে তরল খাবার দেওয়া হচ্ছিল তাকে। এভাবেই গত কয়েক মাস ধরে তার জীবন চলছিল।

গত ২২ এপ্রিল আসমানির বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন (মামলা নম্বর-২৪/৯৬)। দীর্ঘ লড়াইয়ের পর আসমানির মৃত্যুতে তার ৮ বছর বয়সী সন্তান মাতৃহারা হলো। 

হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলামের তত্ত্বাবধানে আসমানির লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার