ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৭:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৭:৫৬:০০ অপরাহ্ন
​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন ​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন
জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেছেন,পঁচাত্তরের ৭ নভেম্বর ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আমাদের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনা থেকেই বাংলাদেশ বহুবার সংকটের মধ্যেও নতুন পথ খুঁজে পেয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই চেতনা জনগণকে নতুন আশা ও পরিবর্তনের পথে এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জেলা তরুণ দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিবস নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার প্রতীক। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যেদিন সিপাহী জনগণ নতুন যাত্রা শুরু করেছিল, সেই দিনের তাৎপর্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ যে নতুন পথচলা শুরু করেছে, তার সঠিক দিকনির্দেশ করতে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।

আলোচনা সভার পর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া মোড়ে জেলা তরুণ দলের কার্যালয়ের সামনে শেষ হয়। স্লোগান, ব্যানার, ফেস্টুন ও তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। তিনি বলেন,৭ নভেম্বরের চেতনা আমাদের শক্তি জোগায়। দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই চেতনা আজও সমান প্রাসঙ্গিক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মোর্তুজা মাসুম।

তিনি বলেন, দেশের যুবসমাজ আজ পরিবর্তনের পক্ষে সোচ্চার। গণতন্ত্র, ভোটাধিকারের সুরক্ষা ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের তরুণ দলের সাংগঠনিক সম্পাদক সাহিফুল ইসলাম সুমন ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মানাজির আহসান, দপ্তর সম্পাদক হাতেম আলী, নওহাটা পৌর তরুণ দলের সভাপতি সোহেল রানা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত