ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে শিশু হুমায়রা হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ মোহনপুরে কোটি টাকার সড়ক-সেতু উন্নয়ন প্রকল্প উদ্বোধন বিপিজেএ রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৭ জুন নির্বাচন ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ, বলছে বিজ্ঞান সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত

খসখসে রুক্ষ ত্বকের যাতনা থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৩:৪৪:১১ অপরাহ্ন
খসখসে রুক্ষ ত্বকের যাতনা থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম ফাইল ফটো
খসখসে, শুষ্ক ত্বকের মরসুম প্রায় দোরগোড়ায়। এমন সময়ে হালকা বাজারজাত ক্রিমে অনেকেরই মন ভরে না। খানিক ক্ষণের মধ্যে ওই ত্বক সমস্ত ময়েশ্চারাইজার শুষে নিয়ে আবার রুক্ষ করে তোলে গা-হাত-পা। আপনি যদি ঘরোয়া টোটকায় বিশ্বাস রাখেন, তা হলে নিজেই বরং ঘরে ক্রিম বানিয়ে নিতে পারেন। ঘরোয়া এমন কিছু উপাদানের সাহায্যে ক্রিম বানাতে পারেন, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে দীর্ঘ ক্ষণ এবং শুষ্ক আবহাওয়ার কবল থেকে রক্ষা করবে। রাসায়নিক ছাড়াই নিশ্চিন্তে রূপচর্চা করতে পারেন। মোট ৩ রকমের ক্রিম বানানোর পদ্ধতি শিখে নিন, যে গুলির জন্য সহজলভ্য উপকরণের প্রয়োজন। ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম-

শিয়া বাটার-আমন্ড ক্রিম: ২ টেবিলচামচ শিয়া বাটার গলিয়ে নিন। তাতে ১ টেবিলচামচ আমন্ড অয়েল মিশিয়ে দিন। ল্যাভেন্ডার বা রোজ এসেনশিয়াল অয়েলের এক-দু’ফোঁটা মিশিয়ে দিতে পারেন। তার পর ঠান্ডা করে কাচের জারে ভরে রাখুন। প্রয়োজন মতো ক্রিম মুখে মেখে নিন। অত্যন্ত শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য এই ক্রিম ব্যবহার করতে পারেন। খুব শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। এটি ত্বকে একটি স্তর তৈরি করে যা আর্দ্রতা ধরে রাখে এবং জলশূন্যতা প্রতিরোধ করে। শিয়া বাটার রুক্ষ জায়গাগুলিকে নরম করে, অন্য দিকে আমন্ড অয়েল ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সরবরাহ করে, যা ঠান্ডার সময়ে ত্বকের নমনীয়তা উন্নত করতে পারে।

মধু-অলিভ অয়েল ক্রিম: ১ টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে ১ চা চামচ মধুর সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাচের জারে ভরে রাখুন। এটি শুষ্ক স্থানে রাখা উচিত। প্রতি দিন অল্প পরিমাণে হাতে-পায়ে এবং মুখে-গলায় মেখে নিতে হবে। অলিভ অয়েল ত্বকে গভীর ভাবে পুষ্টি জোগায়। অন্য দিকে মধু আর্দ্রতা টেনে নেয় এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল সুরক্ষা প্রদান করে। খসখসে, রুক্ষ দাগছোপ নিরাময়ে সাহায্য করবে এই ক্রিম। পাশাপাশি আপনার ত্বকে মসৃণ, কোমল আমেজ এনে দেবে। শীতকালীন ম্লান ভাব দূর করে চোখ-মুখ উজ্জ্বল করে তুলবে প্রাকৃতিক ভাবে।

অ্যালো ভেরা-গ্লিসারিন ক্রিম: ২ টেবিল চামচ খাঁটি অ্যালো ভেরা জেলের সঙ্গে এক চা চামচ ভেজিটেবল গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। একটি জীবাণুমুক্ত কাচের জারে সংরক্ষণ করুন। প্রয়োগের সময়ে যদি সতেজ আমেজের প্রয়োজন হয়, তা হলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও মাখতে পারেন। আর্দ্রতার ঘাটতি পূরণ করে এবং টানটান ভাব আনে। এটি শুষ্ক ত্বককে প্রশান্ত করে। অ্যালো ভেরা প্রদাহের সমস্যা দূর করে, অন্য দিকে গ্লিসারিন আর্দ্রতা ধরে রাখে এবং টানটান ভাব বজায় রাখে। শীতকালে চুলকানি বা ম্লান হয়ে যাওয়ার প্রবণতা থাকলে, এই ক্রিম ব্যবহার করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু