ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:৩৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:২২:৩৬ অপরাহ্ন
নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ছবি: সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলায় মহিলা দলের দুই কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে 'সচেতন নারী সমাজ।

শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মস‚চিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানানো হয়।

গত (১১ নভেম্বর) পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামায়াতের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজি না হওয়ায় নুরুল ইসলাম নিলুফা ইয়াসমিনকে জুতা খুলে মারধর করেন এবং তার বোন নূরবানু বেগমকে লাথি মারেন। এ ঘটনার পর ভুক্তভোগী নূরবানু নগরীর কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। তারা বলেন, একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হতে পারে। নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে নাগরিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাউকে ভয়-ভীতি দেখিয়ে নির্যাতন করা চলবে না। এছাড়াও বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। নিলুফা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, নুরুল প্রথমে স্যান্ডেল খুলে আমাকে মারতে শুরু করেন, এরপর আমার বোনকে ঘাড়ে আঘাত করেন। শেষপর্যায়ে তিনি আমার বোনের পেটে লাথি মারেন। এতে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও অন্যান্য নেতা। পবা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুল রাজ্জাক লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে নুরুল ইসলাম তাদের জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় তিনি তাদের গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক