ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

হত্যার পর ২৬ টুকরা, যে কারণে খুন হন আশরাফুল

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
হত্যার পর ২৬ টুকরা, যে কারণে খুন হন আশরাফুল ছবি: সংগৃহীত
বন্ধুর সঙ্গে তিনদিন আগে ঢাকায় আসেন ব্যবসায়ী আশরাফুল হক। একদিন পরই পরিবারের সঙ্গে বন্ধ হয়ে যায় যোগাযোগ। পরদিন হাইকোর্টের সামনে দুটি ড্রামের ভেতর পাওয়া যায় আশরাফুলের ২৬ টুকরা মরদেহ।

পুলিশ বলছে, টাকা লেনদেন সংক্রান্ত কোনো কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, আশরাফুলের বন্ধুই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।  
 
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার।
 
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতের পরিচয় নিশ্চিত হয় সিআইডির ক্রাইম সিন ইউনিট।
 
নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো. আব্দুর রশিদের ছেলে।
 
এদিকে, নিহত ব্যবসায়ীর মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এসেছেন তার পরিবাররের সদস্যরা। সরেজমিনে দেখা যায়, ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বোন আন্দ্রিতা খাতুন। মর্গে আসা পরিবারের অন্য সদস্যরাও শোকে কাতর।
 
পরিবার জানায়, আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্ধু জরেজের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় যান আশরাফুল হক। পরদিন বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।
 
পুলিশ বলছে, পাওনা টাকা আদায়ে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই আশরাফুলের বন্ধু জরেজ পলাতক রয়েছেন। তাকে ধরতে প্রযুক্তিগত ও ম্যানুয়াল দুইভাবেই নজরদারি বাড়ানো হয়েছে।
 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘তদন্তের পর আশরাফুল হক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হবে। আরেকটু সময় গেলে হয়তো মূল ঘটনা জানতে পরবো।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর