ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন
পোশাকি নাম ‘ফাইবার অপটিক ড্রোন’। আদতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনার নতুন অস্ত্র। গত তিন সপ্তাহে ডনেৎস্ক এবং কুর্স্কে ইউক্রেন ফৌজকে পর্যুদস্ত করতে মস্কোর এই নতুন হাতিয়ার কার্যকর ভূমিকা নিয়েছে বলে জানিয়েছে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যম।

ফাইবার অপটিক কেবল্‌ বাঁধা, ছোট ব্যাটারি চালিত এই ড্রোনগুলি নীচু দিয়ে নিঃশব্দে ওড়ে। প্রতিপক্ষ সেনার রেডার নজরদারি এড়িয়ে যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই। কারণ, কেবলে্‌র সাহায্যে নিয়ন্ত্রিত হওয়ায় এই ড্রোনগুলি কার্যত ‘রেডিয়ো সাইলেন্স’। অর্থাৎ দূর নিয়ন্ত্রিত ‘রেডিয়ো সিগন্যালের’ সূত্র ধরে চিহ্নিত করা খুবই কঠিন। সম্প্রতি ইউক্রেনের রডিনস্কে শহরেরআকাশে এই ড্রোনের ঝাঁক প্রায় ২৫০ কিলোগ্রাম বোমা বয়ে নিয়ে গিয়ে সেখানকার মূল প্রশাসনিক ভবনটি ধ্বংস করে দিয়েছে।

ফাইবার অপটিক কেবল্‌ নিয়ন্ত্রিত হলেও ১০ কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে আঘাত হানার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। প্রাথমিক ভাবে রুশ ফৌজ নজরদারির কাজেই ব্যবহার করেছে এই ড্রোন। কিন্তু ২০০৪-এর মধ্যপর্ব থেকে ধীরে ধীরে ঘাতক ড্রোন হিসেবে এর ব্যবহার শুরু হয়। গত ছ’দশকেরও বেশি সময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের প্রধান সহযোগী দেশ রাশিয়া। বিনা শর্তে বছরের পর বছর নয়াদিল্লিকে অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ করেছে মস্কো। সম্প্রতি অপারেশন সিঁদুর এবং পরবর্তী সংঘাতপর্বেও রাশিয়ার সহযোগিতায় তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইগলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহাক করেছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা দেখে ফাইবার অপটিক কেবল্‌ ড্রোনে আগ্রহ বেড়েছে সেনার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি