ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে জমে উঠেছে ‘মানুষ বিক্রির হাট’

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৩:১৩:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে জমে উঠেছে ‘মানুষ বিক্রির হাট’ ছবি: সংগৃহীত
অতীতের দাসপ্রথা না থাকলেও আধুনিক যুগে এসে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী শ্রমবাজার যেখানে দিনমজুররা নিজেদের শ্রম ‘বিক্রি’ করতে ভোর থেকে সমবেত হন। ধান কাটার মৌসুম হওয়ায় এসব বাজারে এখন শ্রমিকের ব্যাপক চাহিদা।

সিরাজগঞ্জের শিয়ালকোল, কান্দাপাড়া, কাজিপুরের নাটুয়ারপাড়া, আলমপুর, পানাগাড়ি, রতনকান্দি ও সোনামুখী এলাকায় এমন শ্রমবাজার এখন জমজমাট। নির্দিষ্ট স্থান-বাজারের ধারে বা খোলা জায়গায় ভোর থেকেই জড়ো হন শ্রমিকেরা।

কেউ হাতে বাঁশের তৈরি বাইং, কারও হাতে ব্যাগ, যার ভেতরে থাকে কিছু কাপড় আর ধান কাটার কাঁচি। কেউ দাঁড়িয়ে, কেউ বসে কাজের অপেক্ষায়। হাটে ঢুকতেই ভেসে আসে ডাক, “মামা, কামলা লাগবো? কত কইরা নিবেন?”

শ্রম বিক্রি হয় দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকায়। তবে অনেকেই পুরো দিন অপেক্ষার পরও কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন।

নাটুয়ারপাড়া হাটে রংপুর থেকে আসা ৫০ বছর বয়সী শ্রমিক আবু হোসেন বলেন, পরিবারের পরিস্থিতি ভালো না থাকায় লেখাপড়া করতে পারিনি। স্ত্রী-সন্তান নিয়ে বাঁচার তাগিদে প্রতি বছরই এখানে ধান কাটতে আসি। কখনো ৫০০, কখনো ৭০০ টাকায় মালিকেরা আমাদের নিয়ে যায়। তবে অনেক সময় কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হয়।

তিনি আরও জানান, বছরের পর বছর আসায় জমির মালিকদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাই মৌসুমে নিয়মিত কাজ পান।

শিয়ালকোলের শ্রমিক আবদুর রশিদ (৪৫) সাতজনের একটি দল নিয়ে হাটে এসেছিলেন। বলেন, বিধবা মা, তিন বোন, স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের জন্য এই পথ বেছে নিতে হয়েছে।

১৭ বছরের কিশোর জেলহক জানায়, বাড়িতে শুধু বিধবা মা। তাকে চালাতে আমার কাজ করা ছাড়া উপায় নেই। কিন্তু বয়স কম বলে কেউ নিতে চায় না, অল্প দামে বিক্রি হতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মালিকেরা সকাল থেকেই হাটে আসেন। শ্রমিকের বয়স, শক্তি ও কাজের অভিজ্ঞতা দেখে দর হাঁকেন। কারও দাম ওঠে ৪০০ টাকা, কারও ৬০০ টাকা। কোথাও মজুরি দেওয়া হয় নগদ, কোথাও ধানের ভাগে। দূর থেকে আসা শ্রমিকদের তিন বেলা, আর স্থানীয় শ্রমিকদের একবেলা খাবার দিয়ে কাজে নেওয়া হয়। প্রতি মৌসুমে ২–৩ মাস এসব শ্রমিক ধান কাটার কাজ করেন।

নাটুয়া পাড়া হাটে কামলা নিতে আসা আব্দুস ছামাদ জানান, চাহিদামত নির্দিষ্ট সময়ের জন্য তাদের দর দাম মিটিয়ে নেই কামলাদের । স্থানীয়দের একবেলা এবং দুরে  শ্রমিকদের তিন বেলা খেতে দিতে হয়।প্রতিটা বাড়িতে প্রতি মৌসুমে ২/৩ মাস কাজ হয়। কাজ শেষে শ্রমিকেরা নিজ নিজ এলাকায় চলে যান। তবে মজুরীর ক্ষেত্রে কোন এলাকায় নগদ আবার কোন এলাকায় ধান দেয়া হয়। 

কাজিপুর উপজেলার  নাটুয়ারপাড়া হাট বাজার ইজারাদার আব্দুল লতিফ সরকার জানান, বহু বছর ধরে এই হাটে মানুষ বেচাকেনার হাট বসে। এখান থেকে প্রতিদিন মালিকেরা এসে কামলা কিনে নিয়ে যায়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা