ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি, আতঙ্ক কসবায় বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ নড়াইলে স্থায়ী জলাবদ্ধতায় নষ্ট আউশ ধান, কৃষকের ক্ষতি কয়েক কোটি টাকা বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা, নিহত ৩ দেশে ফিরলে সাকিব-হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার দেওয়া হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৯ মোটরসাইকেল মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:৪২:০৯ অপরাহ্ন
পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ছবি: সংগৃহীত
পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দার।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গভীর রাতে কে বা কারা এসে এখানে আগুন ধরানোর চেষ্টা করেছে, আমরা বুঝতে পারছি না। সকালে এসে দেখি আগুনের পোড়া দাগ, এখান থেকে পেট্রোলেরও গন্ধ পাচ্ছি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে পটুয়াখাকী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনা জুলাইয়ের চেতনায় আঘাতের শামিল। আশাকরি, পটুয়াখালী জেলা পুলিশ অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবেন, প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দোষীদের চিহ্নিত করতে ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪