ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল

অবশেষে সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:৩১:২৪ অপরাহ্ন
অবশেষে সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি অবশেষে সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি
নওগাঁর রাণীনগরে ঘুস বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর অবশেষে মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) দুরুল হোদাকে বদলি করা হয়েছে। বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে দুরুল হোদাকে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন ভূমি অফিস থেকে অবমুক্ত করা হয়েছে। তাকে বদলি করা হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ভূমি অফিসে।

গত ১৩ আগস্ট রাণীনগরের মিরাট ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি ও ঘুস বাণিজ্য নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে অফিসের প্রসেস সার্ভার কুদ্দুস ও পিওন সোহাগকে ১৯ আগস্ট বদলি করা হয়। আর গুরুত্বর নানা অভিযোগ ওঠার পরেও মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা দুরুল হোদা বহাল তবিয়তে ছিলেন। অবশেষে ১২ নভেম্বর এক অফিস আদেশে দুরুল হোদাকে বদলি করা হলো।

এছাড়া দুরুল হোদার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য রাণীনগর উপজেলা ভূমি অফিসকে অভিযোগনামা ও অভিযোগবিবরণী প্রস্তুতপূর্বক জরুরিভিত্তিতে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই দুরুল হোদা ঘুস বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেন। মিরাট ইউনিয়ন ভূমি অফিসকে যেন অনিয়ম-দুর্নীতির আখড়া ও ঘুসের রাজ্য বানিয়েছিলেন তিনি। খাজনার অনুমোদন, খাজনার চেক করে দিতে, খারিজের প্রতিবেদন-প্রস্তাব, হোল্ডিং এন্ট্রি, মিসকেসের প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন ও ভুক্তভোগীর জমির সকল সমস্যা সমাধান করে দিতে দুই হাজার থেকে শুরু করে ১০ হাজার, ২০ হাজার, এমনকি প্রায় লাখ টাকা পর্যন্ত ঘুষ হাতিয়ে নিতেন দুরুল হোদা। সেবাপ্রত্যাশীরা তাকে চাহিদা মত ঘুষ দিলেই মিলতো কাজ, না দিলেই সেবাপ্রত্যাশীদের মাসের পর মাস হয়রানিতে পরতে হতো।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা দুরুল হোদার বদলির আদেশের কপি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে অবমুক্ত করা হয়েছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য অভিযোগনামা ও অভিযোগবিবরণী প্রস্তুতপূর্বক দ্রুত পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা